দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮১০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানকালে বিপুল সংখ্যক যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি ৪৯৮টি গাড়ি ডাম্পিং এবং ৩৮১টি গাড়ি রেকার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এরআগে শনিবার (৩১ অক্টোবর) দিনভর রাজধানীর আটটি ট্রাফিক বিভাগে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, সর্বোচ্চ ৪১৩টি মামলা দায়ের করেছে ট্রাফিক-মতিঝিল বিভাগ। এছাড়া ট্রাফিক-উত্তরা বিভাগে ৩০৪টি, ট্রাফিক-গুলশান বিভাগে ৩০৩টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ২৮৪টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৮১টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৬৭টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯৫টি এবং ট্রাফিক-রমনা বিভাগে ৬৩টি মামলা করা হয়। মামলা হওয়া যানবাহনগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেল রয়েছে।
ঢাকা মহানগর এলাকায় সড়কের শৃঙ্খলা বজায় রাখতে এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ডিএমপির ট্রাফিক বিভাগের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
/অ